Book 1 || The Declaration of Independence of the United States of America by Thomas Jefferson
মেয়েদের ব্রতকথা পশ্চিমবঙ্গ শিক্ষা-বিভাগ কর্তৃক প্রাইজ, লাইব্রেরী ও জনশিক্ষার জন্য অনুমোদিত। INHIH -- মেয়েদের প্রত-কথা লক্ষ্মী, ষষ্ঠী, চণ্ডী, কুমারী,- ত, সধবা-ব্রত, জিতাষ্টমী, মনসা-বত প্রভৃতি বহুবিধ প্রয়োজনীয় এ সম্বলিত। আশুতোষ মজুমদার দেব সাহিত্য কুটীর (প্রাঃ) লিমিটেড মেয়েদের ব্রতকথা – আশুতোষ মুখোপাধ্যায় সম্পাদনা – অমিত ভট্টাচার্য কথামুখ প্রাচ্যতত্ত্ববিদ যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির উদ্ধৃতি দিয়েই শুরু করি—‘পূজা মাত্রই ব্রত, ব্রত মাত্রেই সংকল্প প্রধান। ব্রতধারণ দ্বারা আত্মার প্রসন্নতা হয়, চিত্তের সংযম অভ্যাস হয়, ইষ্টের প্রতি একাগ্র ভক্তি এবং সমুদয় নর-নারীর প্রতি উদার ভাব জাগ্রত হয়… ব্রত মাত্রেই দেবার্চনা আছে, দেবার্চনা মাত্রই ব্রত’ (বারোমাসে তেরো পার্বণ, বঙ্গদর্পণ, প্রথম, পৃ. ২৩৫ দ্রষ্টব্য)। ঋগবেদে ‘ব্রত’ পদটি কর্ম অর্থে প্রযুক্ত হয়েছে একাধিকবার। হয়তো এর মূলে অভিপ্রায় ছিল, সব ধরনের কর্মই যেন যথাবিধি নিয়ম মেনে অনুষ্ঠিত হয় (ঋগবেদ ২/৮/৩)। পরবর্তীকালে শাস্ত্রবিহিত নিয়ম ও উপবাসাদি লক্ষণান্বিত ধর্মাচরণকেই ব্রত বলা হল (অমরকোষ-টীকা দ্রষ্টব্য)। বিবিদিষু পাঠক জানতে চাইতে পারেন ‘মে...