স্কুল বা কলেজের ছাত্র-ছাত্রীরা ‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ থেকে কীভাবে উপকৃত হতে পারে?
অনেকভাবে। প্রথমত, আমরা শিক্ষার্থীদের বলতে চাইছি, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আলাদা করে কোন প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নেই। তাঁরা স্কুল বা কলেজে যা পড়ছেন তাই যথেষ্ট। শুধু প্রয়োগকৌশল একটু ভিন্ন ধরণের। দ্বিতীয়ত, ‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’-এর একটি কপি যদি শিক্ষার্থীদের হাতে থাকে তবে তাঁরা খুব সহজেই নিজেদের পাঠক্রমের সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষার পাঠক্রমের একটি তুলনা করতে পারবেন। তাতে শিক্ষার্থীদের নিজ বিষয়গুলি ভালো করে পড়বার আগ্রহ ও মানসিকতা দুইই বৃদ্ধি পাবে। তৃতীয়ত, স্কুল বা কলেজের পাঠক্রম শেষ হওয়ার সাথে সাথেই একজন শিক্ষার্থী নিজেকে প্রতিযোগী হিসাবে অনেকটাই গড়ে তুলতে পারবেন। লক্ষাধিক টাকা খরচ করে তাঁকে আর আলাদাভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে না। চতুর্থত, কলেজ জীবনের শেষেই একজন শিক্ষার্থী প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি দিতে পারবেন। তাঁকে আর বাড়তি সময় নষ্ট করে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে না।
Comments
Post a Comment