একজন বিদ্যালয়ের শিক্ষার্থীও ‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ থেকে উপকৃত হবে কীভাবে?

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ সব বয়সী পাঠকদের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে, সেক্ষেত্রে শুধুমাত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে বইটির রূপদান সম্ভব নয়। কিন্তু অনেকগুলি পার্ট যেমন মিসেলেনিয়াস জিকে, ইংলিশ গ্রামার, বাংলা ব্যাকরণ ছাড়াও ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, পরিবেশবিদ্যা প্রভৃতি বিষয়গুলির প্রত্যেকটি থেকে অধিকাংশ প্রশ্নোত্তর শিক্ষার্থীদের পাঠ্য বিষয়। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণত সেই-ধরণের প্রশ্নই আসে যা শিক্ষার্থীরা বিদ্যালয়ে পড়েছেন, কিন্তু একটু অন্যভাবে। যেমন ক্লারিকাল চাকুরীর ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র হয় অনেকটা মাধ্যমিক মানের। আবার WBCS –এ রয়েছে অর্থনীতি বা সংবিধানের মতো বিষয়গুলি। ‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ চেষ্টা করেছে সব স্তরের শিক্ষা থেকে একটা নির্যাস নিতে, যেখানে শিক্ষার্থী অল্প আয়াসে নিজেকে প্রতিযোগী করে গড়ে তুলতে পারবে। 

Comments

Popular posts from this blog

Book 58 || Paradise Regained by John Milton

Book 60 || The Scarlet Pimpernel by Baroness Emmuska Orczy Orczy

Book 9 || Abraham Lincoln's First Inaugural Address by Abraham Lincoln